October 11, 2026, 9:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি

গুড়ি গুড়ি বৃষ্টি নিয়ে ফের আসছে শৈত্যপ্রবাহ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চলছে এলাকা তারতম্যে বেশ কিছু জেলাজুড়ে শৈত্যপ্রবাহ। এবার দেশের বেশিরভাগ এলাকায় ফের শৈত্যপ্রবাহ আসছে। একই সাথে থাকবে গুড়িগুড়ি বৃষ্টিপাত। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৩ জানুয়ারি) তাপমাত্রা হালকা বাড়লেও উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাবে শৈত্যপ্রবাহ।
অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শুক্রবার দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে শনিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে হালকা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের বাকি এলাকার আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। রবিবার বা তারপরের দিন শীত আরও বাড়তে পারে। তবে এই সময় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ থাকবে।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম বলেন, আকাশে মেঘ ও গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে আগামী দুয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। মেঘ-বৃষ্টি চলে গেলে আরেক দফা শৈত্যপ্রবাহ পড়বে। এ কারণে দেশের বেশিরভাগ এলাকায় শীত বাড়তে পারে।
এই মুহুর্তে দেশের ২৬ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।
টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগগঞ্জ, যশোর, কুষ্টিয়া চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net