March 11, 2026, 11:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক শামসুল আলম দুদুর মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বৃহত্তর কুষ্টিডভ জেলা আওয়মীলীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী খন্দকার শামসুল আলম দুদু মৃত্যু বরণ করেছেন। ১৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বার্ধক্যজনিত কারনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স য়েছলো ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম দুদু স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধা আইনজীবী হিসেবে আজীবন লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে। ছাত্রজীবন থেকে জীবনের শেষ মুহুর্ত ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল।
তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত প্রাণ সৈনিক ছিলেন। ৬৬’র ৬ দফা, ৬৯‘র গণঅভ্যুত্থান, ৭০‘র নির্বাচন ও ৭১‘র মহান মুক্তিযুদ্ধের প্রতিটি অধ্যায়ে বৃহত্তর কুষ্টিয়া জেলা জেলা ছাত্রলীগের সভাপতি ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তিনি। তিনি কুষ্টিয়া ল’কলেজের শিক্ষক হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করেন।
তার মৃত্যুতে কুষ্টিয়া বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক বার্তাায় বলা হয়েছে এমন একজন ত্যাগী, পরীক্ষিত ও সাহসী মানুষের শুন্যতা সহজে পূরণ হবার নয়।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা
জানিয়েছেন। এছাড়াও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া নাগরিক কমিটি, কুষ্টিয়া ল’ কলেজ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার বাদ আসর হাউজিং ঈদগাহ ময়দানে মরহুমের নামাজের জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কুষ্টিয়া পৌর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net