March 11, 2026, 10:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

দরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সাথে ভিন্নধর্মী জন্মদিন উদযাপন করলেন আশরাফ উদ্দিন নজু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভিন্নধর্মী আয়োজনে ৭২তম জন্মদিন উদযাপন করলেন কুষ্টিয়ার বিশিষ্ট সমাজ সেবক ও শিশু সংগঠক আশরাফ উদ্দিন নজু। তার পরিবার এই আয়োজন করে।
এদিন ২২ জানুয়ারি তিনি কুষ্টিয়ার দরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন বিভিন্ন বয়সী মানুষের সাথে নানা আয়োজনে অতিবাহিত করেন তাঁর থানাপাড়াস্থ নিজ বাসভবনে।
নজু অস্বচ্ছল মেধাবী, অসহায়, হতদরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে নগদ অর্থ, হুইলচেয়ার, ওয়াকার ও কম্বল বিতরণ করেন। তাদের মধ্যে খাদ্য বিতরণ করেন। আয়োজনে উপস্থিত ছিলেন আশরাফ উদ্দিন নজুর সহধর্মিণী ডাঃ জেসমিন আখতার, কালিগঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মহব্বত হোসেন, দৈনিক সত্যখবর পত্রিকার সহ-সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুস সালাম, সাচ্চু প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখন আহমেদ, কুষ্টিয়া বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস সুলতানা, এনডিডি এন্ড অটিজম স্কুলের প্রধান শিক্ষিকা আফসানা বেগম প্রমুখ।
আশরাফ উদ্দিন নজু সমাজের বিভিন্ন সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি শিল্পকলা একাডেমী কুষ্টিয়ার নির্বাচিত সহ-সভাপতি, কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও রোটারিয়ান। তিনি কুষ্টিয়ার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
শিশু সংগঠক হিসেবে আশরাফ উদ্দিন নজুর আর্ন্তজাতিক পর্যায়ে খ্যাতি রয়েছে। তিনি শিশুদের নিয়ে ভারত, নেপালসহ বিভিন্ন দেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন এবং আর্ন্তজাতিক পর্যায়ে পদক অর্জন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net