March 24, 2026, 7:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

স্থানীয় বখাটেদের অনুপ্রবেশ ঠেকাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাইকিং

DCIM101MEDIADJI_0186.JPG

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে স্থানীয় বখাটেরা মারধর করার পর বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে কতৃপক্ষ মাইকিং করে নিষেধাজ্ঞা জারি করেছে।
আজ (মঙ্গলবার) এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বলা হয় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ছাড়া ও বিশ^বিদ্যালয়ের কাজের সাথে সর্ম্পকযুক্ত নয় এমন কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
প্রক্টর শাহাদৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হঠাৎই বহিরাগতদের আনাগোনা ক্যাম্পাসে বেড়ে গেছে এবং এরা ক্যাম্পাসে ঢুকে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন আনাচে-কানাচে বসে আড্ডা দিতে শুরু করেছে। কখনও কখনও এমনকি এসব ইস্যুতে তারা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে হট্রগোলে লিপ্ত হচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে ক্যাম্পাসে একটি ঘটনার জেরে সন্ধ্যায় ক্যাম্পাস পাশ^বর্র্তী শেখপাড়া বাজারে স্থানীয় বহিরাগতরা বিশ^বিধ্যালয়ের দুজন শিক্ষার্থীকে মারধোর করে। দুই শিক্ষার্থীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তাদের উপর হামলা করা হয় বলে অভিয্গো এসেছে। আহতরা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
তারা হলেন ম্যানেজমেন্ট ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোহাম্মাদ হাসান জিসানও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সুপ্ত হাসান।
ঘটনায় জানা যায়, সোমবার বিকেলে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মফিজ লেকে কিছু শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার সময় স্থানীয় বখাটেরা তাদের সাথে থাকা মেয়ে বান্ধবীদের ভিডিও করে। এর প্রতিবাদ জানিয়ে তারা ভিডিও ডিলিট করতে বললে উভয় পক্ষের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়।
সন্ধ্যায় ঐ বখাটেরা শেখপাড়া বাজারে ঘটনায় ক্যাম্পাসের ঘটনরায় জড়িত থাকায় মোহাম্মাদ হাসান জিসান ও সুপ্ত হাসানকে এলোপাতাড়ি মারধর করেন তারা।
ঘটনা জানাজানি হলে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন। তারা বহিরাগত মুক্ত ক্যাম্পাস, শিক্ষার্থী হামলার বিচার ও নিরাপদ ক্যাম্পাসসহ তিন দফা দাবি নিয়ে এই বিক্ষোভ করেন। এতে উপস্থিত রয়েছেন ক্যাম্পাসের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। এতে রাত ৯ টা থেকে ১টা পর্যন্ত কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে বিশ^বিদ্যালয় প্রক্টর, কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবস্থা গ্রহনের আশ^াস দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে কাজ না হলে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার এইচএম আলী হাসান ইসলামী বিশ^বিদ্যালয় থানায় রাত ১টার দিকে একটি মামলা দায়ের করেন। মামলার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ বলেন, ইবি শিক্ষার্থীদের মারধোরের ঘটনাস্থল ঝিনইদহ জেলা হবার কারনে রেজিস্ট্রারের করা মামলটি ঝিনাইদহের শৈলকুপা পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখানে মামলাটি রুজু হয়েছে।
এদিকে মঙ্গলবার শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মামলায় যে দুজনের উল্লেখ করা হয়েছে তাদের একজন ঝন্টু প্রামাণিক। তাকে ক্যাম্পাস পাশর্^বর্তী বসন্তপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মামলায় আরো অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি রয়েছে।
বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন বহিরাগতরা বিশেস করে কিশোর ধরনের চেলেরা সত্যিই সমস্যা তৈরি করছে। এদের অনুপ্রবেশ সীমিত করা দরকার। তিনি বলেন বিশ^বিদ্যালয় কতৃপক্ষ সেটা করেছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net