March 24, 2026, 8:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ঐ ব্যক্তির নাম কাজল হোসেন, ৪২। তিনি দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাাচিত সদস্য। তার বাড়ি ওই ইউনিয়নের দৌলতখালী গ্রামে।
তিনি স্থানীয় যুবলীগের একজন কর্মী।
দৌলতপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে কাজলকে ধারালো হাসুয়া দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি জানান এলাকায় প্রভাব বিস্তার নিয়ে একই এলাকার সর্দারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ চলছিল। এর জেরে তারা এ হামলা করতে পারে।
তিনি জানান এখনও এ ঘটনায় মামলা হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।
নিহতের এক আত্মীয় নাম প্রকাশ না করে জানান স্থানীয় সংসদ সদস্য ও সাবেক এক সংসদ সদস্যের মধ্যে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। ঘটনায় মামলা করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net