February 7, 2026, 9:40 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য!

নিখোঁজের ২ দিন পর রুপপুর পারমাণবিক কেন্দ্রের এমডির গাড়ি চালকের লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নিখোঁজের দুদিন পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) গাড়ি থেকে চালক সম্রাট আলীর (২৬) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে গলাটিপে হত্যা করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদীপুর ঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় এমডির ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান নিহত সম্্রাট পাবনা জেলার ঈশ^রদী উপজেলার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরডিবি নামে একটি যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের চালক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও রাশিয়ান নিকিমত কোম্পানির পরিচালক ইউরি ফেদারোপের ব্যবহৃত ল্যান্ড ক্রুজার গাড়িটি গত দুদিন ধরে কুষ্টিয়ার সাদিপুর ঘাটের কাছে এক স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সকালে গাড়িটি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেয়।
কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় চালক সম্রাটের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহ ও গাড়িটি ঈশ্বরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি জানান সম্্রাট গত বৃহস্পতিবার অফিসে যান ব্যবস্থাপনা পরিচালক নিয়ে। তাকে অফিসে রেখে সম্্রাট গাড়ি নিয়ে বিদ্যুৎ কেন্দ্র থেকে বেড়িয়ে যান। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ওসি মহসিন জানান স্থানীয় লোকজন দুইদিন ধরে একটি পড়ে থাকতে দেখেন। এক পর্যায়ে সন্দেহ হলে তারা পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে বস্তাবন্দি অবস্থায় গাড়ীর ভিতর লাশ উদ্ধার করে।
পুলিশের একটি সূত্র দাবি করেছে পরকীয়া প্রেমের ঘটনায় এ হত্যাকান্ড ঘটতে পারে।
এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত রয়েছে এমন হিসেবে সন্দেহ করছে সম্্র টের বন্ধু কুমারখালীর আব্দুল মোমিনকে। পুলিশের ঐ সূত্রের দাবি মোমিনের স্ত্রী সীমা থাতুনের সাথে সম্্রওাটের অবৈধ সর্ম্পক ছিল এটা জেনে যাওয়ার পর মোমিন সম্্রটাকে হত্যা করে।
পুলিশ এখনও মোমিনের স্ত্রী সীমা খাতুনকে জিজ্ঘাসাবাদ করছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net