September 17, 2026, 9:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিকস সম্মেলন শেষে মোদি-শি বৈঠকে সম্পর্ক স্থিতিশীল রাখার বার্তা ডেঙ্গু: আতঙ্কের চেয়ে বড় যে প্রশ্নটি পদ্মায় তীব্র স্রোত/ দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ

কুষ্টিয়ায় পূর্বশত্র“তার জের ধরে কুপিয়ে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ নিহতের পরিচয় জানিয়েছেন বেল্টু ইসলাম ওরফে বাটুল (৩৫)। তিনি উপজেলার বাগেয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় নেতৃত্ব নিয়ে নিহত বাটুলের সাথে একই গ্রামের হাসিব মেম্বার ও তাদের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় বাটুল বাড়ি থেকে স্থানীয় বাগোয়ান বাজারে যাচ্ছিলেন। এ সময় হাসিব মেম্বারের ভাই মোস্তাক ধারালো হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় মুমূর্ষু অবস্থায় বাটুলকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেযার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাগেয়ান গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, স্থানীয় নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। গত ইউপি নির্বাচনে সদস্য পদে বেল্টু ও মোস্তাকের ভাই হাসিব মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে বেল্টু পরাজিত হয়েছিল। নির্বাচনের পর থেকেই মূলত তাদের মধ্যে বিরোধ প্রকট আকার ধারণ করে। এসব নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। থানায় রয়েছে বেশ কয়েকটি মামলা।
দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ দাবি করেছেন, নিহত বেল্টুর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান তারা তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net