September 17, 2026, 10:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিকস সম্মেলন শেষে মোদি-শি বৈঠকে সম্পর্ক স্থিতিশীল রাখার বার্তা ডেঙ্গু: আতঙ্কের চেয়ে বড় যে প্রশ্নটি পদ্মায় তীব্র স্রোত/ দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আগ্রহ দেখাননি ইইউ প্রতিনিধি দল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
তত্ত্বাবধায়ক ইস্যুতে কোনো কথা বলছেন না ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে আসা ৬ সদস্যের নির্বাচনী অনুসন্ধানী দল।
সংবিধানে নেই এমন কোনো বিষয় নিয়ে তারা কথা বলতে আগ্রহ দেখাননি। তত্ত্বাবধায়ক বিষয়ে কিছু তারা জানতে চাননি। এটার বিষয়ে উনারা কোনো আগ্রহ প্রকাশ করেননি।
মঙ্গলবার (১১ জুলাই) গুলশানে ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ)-এর সঙ্গে বৈঠকে তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠক শেষে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ।
তিনি বলেন, উনারা গত নির্বাচন নিয়ে কথা বলেছেন। আগামী নির্বাচন কেমন হবে সেটি জানতে চয়েছেন। যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ পর্যবেক্ষক সংস্থা হিসেবে আমরা কাজ করছি, তারা আমাদের বাস্তব অভিজ্ঞতা জানতে চেয়েছেন।আমরা উনাদের সামনে সম্প্রতি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের যে পরিস্থিতি দেখেছি, সেটি তুলে ধরেছি। নির্বাচন কমিশনের সক্ষমতা, সরকারের যে সহযোগিতা সেটি উনাদের সামনে আমরা তুলে ধরেছি। উনারা আমাদের কথা নোট করেছেন। বলেছেন, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসবে। পাশাপাশি উনারা প্রত্যাশা করেন, বাংলাদেশের সব কয়টি রাজনৈতিক দল আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।
আবেদ আলী বলেন, তারা শুধু ২০১৮ নয়, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ সবগুলো নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমরা উনাদের সামনে সবগুলো নির্বাচনের চিত্র তুলে ধরেছি। উনারা এ বিষয়ে আগে থেকেই অবগত আছেন। উনাদের মধ্যে একজন প্রতিনিধিও আছেন যিনি আগে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।এসময় ফোরামের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net