February 7, 2026, 4:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

কুষ্টিয়াসহ ১২ জেলায় অতিরিক্ত ডিআইজিরা এখনও এসপি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়াসহ ১২ জেলায় অতিরিক্ত ডিআইজিরা এখনও এসপি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রায় আড়াই মাস আগে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হয়েছেন। তাদের অন্যত্র পদায়ন হওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (ডিসি) মো. আবদুল ওয়ারীশ, টাঙ্গাইলের এসপি সরকার আশরাফ হোসেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার এসপি এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির ডিসি মোহাম্মদ আনিসুর রহমান এবং এ বি এম মাসুদ হোসেন।
এ ছাড়াও ডিএমপির গুলশান বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ, খুলনা অঞ্চল নৌ পুলিশের মোহাম্মদ শরিফুর রহমান, সিএমপির ডিসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলার এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোর জেলার এসপি প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির ডিসি আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করা হয়।
জানতে চাইলে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান বলেন, তাদের পদোন্নতি যেহেতু হয়েছে পদায়নও হবে। তাদের জেলা থেকে আস্তে আস্তে পদায়ন করা হবে।
এদিকে একই দিনে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ২৭ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়। এই পদোন্নতির পরই দ্রুত তাদের পদায়নের কথা থাকলেও দ্বাদশ জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে রেখে তাদের পদায়ন দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ সদর দফতরের একটি সূত্র।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net