July 28, 2026, 5:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

ইসলাম-পূর্ব আরব কবিদের নিদর্শন সংরক্ষণ করবে সৌদি সরকার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/আরব নিউজ
ইসলাম-পূর্ব যুগের বিশিষ্ট আরব কবিদের সঙ্গে যুক্ত বিভিন্ন ঐতিহাসিক স্থানের মানচিত্র তৈরি এবং এগুলোকে নথিভুক্ত করার জন্য একটি প্রকল্প চালু করেছে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়।
কবিদের সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলো সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা এবং এসব অঞ্চলে পর্যটনকে সহজ আরও করে তুলতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব।
প্রকল্পটি বাস্তবায়নে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে পৌর ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ও।
প্রকল্পের অধীনে ইতিমধ্যেই দেশটির রাজধানী রিয়াদের অসংখ্য স্থানকে তালিকাভুক্ত করা হয়েছে। এসব স্থানে লায়লা আল-আখিলিয়া, কায়েস ইবনে আল-মুলাওয়াহ, ইমরুল আল-কায়েস এবং লাবিদ ইবনে রাবিয়া সহ বিখ্যাত কবিরা বসবাস করতেন।
দেশটির মধ্যাঞ্চল কাসিমে কবি জুহাইর বিন আবি সালমার সঙ্গে যুক্ত আল-রাসের আল-শানানা টাওয়ারের মতো নিদর্শনগুলোকে ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে।
রিয়াদ আর কাসিম অঞ্চল ছাড়াও আল-বাহা, আল-আহসা, তায়েফ, হাইল, মদিনা, আসির এবং নাজরান সহ অন্যান্য প্রদেশগুলোতেও ইসলামের আগের যুগের কবিদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net