July 28, 2026, 9:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

কুমারখালীতে বিশিষ্ট সমাজসেবী, সমাজ সংস্কারক মাহতাব উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

আহসান মুজাহিদ/
আঠারোশ শতকের গোড়ার দিকে জন্ম নেয়া কুষ্টিয়ায় জন্ম নেয়া সমাজসেবী, সমাজ সংস্কারকদের অন্যতম কুমারখালী উপজেলার সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাহতাব উদ্দিনের ১১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি ১৯০৬ সালে মৃত্যুবরণ করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ৯৪ বছর আগে।
মঙ্গলবার মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মরহুমের পরিবারের সদস্য কমরউদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক, ইসলামী বিশ^বিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের পরিচালক, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক প্রকাশক ড. আমানুর আমান, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক সৈয়দ আমিন উদ্দিন আহমেদ, কবি ও গবেষক সোহেল আমিন বাবু, কবি ও নাট্যকার লিটন আব্বাস, মরহুমের উত্তরাধিকার বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. আরমান উদ্দিন আহমেদ ও মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বিশ^াস। স্বাগত বক্তব্য মরহুমের পরিবারের সদস্য আহমেদ মাহমুদ।
বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আশনাফুল ইসলাম হেলাল, রেজাউর রহমান খান, আলতাফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপন করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও চর্যাপদ কুষ্টিয়ার সভাপতি আনোয়ার কবির বকুল।
বক্তারা বলেন, শিক্ষা ও সমাজ সংস্কারে কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই আহমেদ পরিবারের অবদান রয়েছে। তার রেখে যাওয়া উত্তরাধিকারদের মধ্যে মৌলভী সামস উদ্দিন আহমেদ ছিলেন অবিভক্ত ভারতের তিনবারের মন্ত্রী। তার উদ্যোগেই ৯৪ বছর আগে সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গোড়াপত্তন হয়। এছাড়াও এ্ই পরিবারের প্রত্যক্ষ সহযোগীতায় কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া সরকারী কলেজ, কুষ্টিয়া মুসলিম হাই স্কুল, কুষ্টিয়া হাই স্কুল, কুষ্টিয়া আলিয়া মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
বক্তারা মহেুমের কর্মের মূল্যায়ন করে বলেন যে, তার অবদান হাজার বছর ধরে ঠিকে থাকবে।
মরহুমের আত্মার মাগঢেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মরহুমের পরিবারের সদস্য ইমরান উদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net