May 13, 2026, 4:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুর/ব্যয়ের প্রশ্নে অন্য দেশের বাস্তবতা ও আমরা মোটরসাইকেলে নতুন করের প্রস্তাব ছয় দশক ধরে আলোচনায়, সংশয় ও সম্ভবনার পদ্মা ব্যারাজ হামে শিশুমৃত্যু: ৩৫২ পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট মাদক কারবারীকে ছাড়াতে থানায় চাপ প্রয়োগের চেষ্টা, বিএনপি-জামাতের পাঁচ নেতা আটক, আদালত প্রক্রিয়া নিয়ে গুঞ্জন বিশ্ব মা দিবস/ মায়ের মুখেই পৃথিবীর প্রথম আলো রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ধলতা বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা বাঙালীকে শেষ মুহুর্ত পর্যন্ত বাঁচিয়ে রাখতে অব্যাহত রাখতে হবে রবীন্দ্র চর্চা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবীন্দ্রনাথহীন বাঙালি: শেকড়হীন সংস্কৃতির এক নিঃসঙ্গ জাতিসত্তা

মেহেরপুরে নিখোঁজের পরদিন যুবদল নেতার গলাকাটা লাশ উদ্ধার, চিরকুট বলছে পরকীয়া

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের গাংনীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর আলমগীর হোসেন (৩২) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের উপর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে সেখানে বলা হয়েছে পরকীয় করে বিয়ে না করার প্রতিশোধে এ হত্যাকান্ড।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার সহড়াবাড়িয়া কামারখালী মাঠে তার লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে।
নিহত আলমগীর হোসেন (৩৪) গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। তিনি উপজেলার বাঁশাবড়ায়ী গ্রামের মইনুদ্দীন শেখের ছেলে।
গতকাল বুধবার সন্ধ্যা থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। প্রায় দুই মাস আগে তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে আসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সহড়াবাড়ীয়া-কামারখালী মাঠের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির লাশের সন্ধান পান স্থানীয়রা। পরে তার স্বজনরা গিয়ে পরিচয় শনাক্ত করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। এছাড়াও গলা কাটা অবস্থায় পাওয়া যায়। লাশের পাশ থেকে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে অজ্ঞাত এক নারীর বরাতে লেখা- ‘৫ বছর পরকীয়া প্রেম আর শারীরিক সম্পর্ক করে বিয়ে না করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে।’ তবে প্রকৃত ঘটনা পরকীয়া না হত্যাকাণ্ড কিংবা বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এই চিরকুট তা খতিয়ে দেখছে পুলিশ।
নিহত ব্যক্তির আরেক ভাই আলামিন হোসেন বলেন, দুই মাস আগে দুবাই থেকে দেশে ফিরে আসেন আলমগীর। হঠাৎ কারা তাকে হত্যা করল বুঝতে পারছি না।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net