September 28, 2026, 7:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের

মোটরসাইকেলে নতুন করের প্রস্তাব

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসিভেদে মোটরসাইকেলে বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা কর আরোপের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাব অনুযায়ী— ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর থাকবে না। ১১১-১২৫ সিসি: ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সিসি: ৫ হাজার টাকা, ১৬৫ সিসির বেশি: ১০ হাজার টাকা।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজেটসংক্রান্ত এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
বিআরটিএর তথ্যমতে, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজার। এর মধ্যে করযোগ্য মোটরসাইকেল থেকে বছরে প্রায় ১ হাজার ৫২০ কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা দেখছে সরকার।
খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, নতুন কর আরোপ হলে মোটরসাইকেলের বিক্রি ও উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে সাধারণ ব্যবহারকারীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net