October 12, 2026, 4:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের

গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ

সাঈদ হাসান, মেহেরপুর/
মেহেরপুরের গাংনী উপজেলায় একই রাতে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে চুরির অপচেষ্টার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দুটি সরকারি অফিসের গ্রিল ও দরজার হ্যাজবোল্ট ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি তছনছ করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে কিছু আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৩ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে প্রথমে গাংনী সাব-রেজিস্ট্রি অফিসে এবং পরে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
গাংনী সাব-রেজিস্ট্রার নাইমা ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে অফিসে এসে স্টাফদের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। দুর্বৃত্তরা অফিসের দ্বিতীয় তলার পেছনের গ্রিল ভেঙে দরজার হ্যাজবোল্ট খুলে ভেতরে প্রবেশ করে। পরে তারা আলমারি খুলে নথিপত্র তছনছ করে এবং কিছু কাগজপত্র টেবিলের ওপর ফেলে রেখে যায়। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে ঘটনার কিছু আলামত পাওয়া গেছে।
তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কোনো গুরুত্বপূর্ণ নথি বা অর্থ খোয়া গেছে কিনা তা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
একই রাতে গাংনী উপজেলা ভূমি অফিসেও একই ধরনের চুরির অপচেষ্টা চালানো হয়। উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত প্রধান সহকারী হামিদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা অফিসের পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন আলমারির নথিপত্র তছনছ করেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গাংনী থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ দুটি অফিসই পরিদর্শন করেছে। এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, দুটি সরকারি অফিসে গ্রিল ও দরজার হ্যাজবোল্ট ভেঙে চুরির অপচেষ্টার ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net