March 5, 2026, 1:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

জামায়াতের সমাবেশের পর কলেজ মাঠ পরিষ্কার করল ছাত্রদল ও স্বেচ্ছাসেবীরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জামায়াতে ইসলামীর সমাবেশের পর অপিরচ্ছন্ন কুষ্টিয়া সরকারী কলেজ মাঠ পরিস্কার করলো ছাত্রদলের নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন কুষ্টিয়া-গ্রিন কুষ্টিয়ার সদস্যরা।
এ সংগঠনটির পৃষ্ঠপোষক কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
জানা গেছে, কুষ্টিয়া সরকারি কলেজের মাঠে শনিবার সমাবেশ করে জেলা জামায়াতে ইসলামী। সমাবেশ শেষ হওয়ার পর মাঠে জমে যায় প্রচুর আবর্জনা। কলেজ মাঠে সারাদিনই শিক্ষার্থীদের আনাগোনা থাকে। এতে কলেজের শিক্ষার্থীরা বিপাকে পড়ে।
বিষয়টি জানতে পেরে জাকির হোসেন সরকার কলেজ মাঠ পরিস্কারের নিদের্শনা দেন। তার নির্দেশনা পেয়ে কুষ্টিয়া জেলা, শহর, সদর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা পরিচ্ছন্নতার এই কার্যক্রমে অংশ নেন। রবিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
সংগঠনের প্রতিষ্ঠাতা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, ‘আমরা একটি পরিষ্কার-পরিচ্ছন্ন কুষ্টিয়া চাই। এ জন্য আমরা ক্লিন কুষ্টিয়া-গ্রিন কুষ্টিয়ার সদস্যরা মিলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নিই।
তিনি সবাইকে নিজ নিজ এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখাার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net