March 3, 2026, 11:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি

বাজার মনিটরিং করলেন কুষ্টিয়া জেলা প্রশাসক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দ্রব্যের অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। জেলার টাস্কফোর্স কমিটি বৃহস্পতিবার কুষ্টিয়ার বড়বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান বাজার ঘুরে বিভিন্ন দ্রব্যের দাম যাচাই, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা ক্রয় রশীদ, মুনাফার হার তদারকি করেন এবং চালের বাজারে কোন সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য নিলে তাদের বিরুদ্ধে তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন। ব্যবসায়ীরা কেউ যেন অযৌক্তিক মুনাফা করে বাজারে দ্রব্যের মূল্য বাড়াতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেন। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সদর ইউএনওকে দায়িত্ব দেয়া হয়েছে। মনিটরিং’র রির্পোট পেলে কোথাও কোন অনিয়ম হচ্ছে এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল, জেলা খাদ্য নিয়ন্ত্রক আল্ ওয়াজিউর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net