August 25, 2026, 8:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে কুষ্টিয়ায় শিক্ষার্থীদের সাইকেল বিতরণ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও পিছিয়ে পড়া ১৩২ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
২১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় কুষ্টিয়া সদর উপজেলার শহীদ হাসান ফয়েজ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কুষ্টিয়া শাখার জিএম নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী।
প্রধান অতিথি সামিয়া চৌধুরী তার বক্তব্যে বলেন, সমাজের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের অসুবিধা দূর করতে তাদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। যাতায়াত সমস্যার কারণে যেন কোন মেয়ে শিক্ষার্থী ঝরে না পড়ে সেজন্য কাজ করছে এমটিবি ফাউন্ডেশন।
তিনি আরো বলেন, এমটিবি বোর্ড অব ডিরেক্টরস সব সময় সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ও শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান শুরু থেকেই মানবিক কাজ এগিয়ে নিতে এমটিবি প্রতিষ্ঠা করেন। এরই ধারাবাহিকতায় এমটিবি ফাউন্ডেশন কাজ করছে।
বাই সাইকেল গ্রহণকারী শিক্ষার্থী বর্ষা আক্তার জানান, স্কুলে যাতায়াত করতে খুব সমস্যা হতো, এখন সে খুব সহজে স্কুলে যাতায়াত করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net