June 28, 2026, 3:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি

কুষ্টিয়ার মানুষ তামাকের মধ্যে বসবাস করছে : উপদেষ্টা ফরিদা আখতার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অন্তর্র্বতী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কুষ্টিয়ার দীর্ঘদিন ধরে চলে আসা তামাক চাষকে অনেকে অর্থনৈতিকভাবে লাভজনক একটি ব্রান্ড দেয়ার চেষ্টা করেন। এটা অনুচিত। কুষ্টিয়ার মানুষ তামাকের মধ্যে বসবাস করছেন। এটা বিরুদ্ধে কথা বলতে হবে।
আজ বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ খামারিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘গবাদিপশু পালনের উদ্যোগ নিলেও সেখানে তামাক চাষ বড় বাধা। কিন্তু এটার পরিবর্তন হতে হবে। ধীরে ধীরে তামাক চাষ বন্ধ করে আমাদের খাদ্য উৎপাদনে যেতে হবে।’
কুষ্টিয়া জেলা প্রশাসন এবং মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ খামারিরা উপস্থিত ছিলেন। উপদেষ্টা ফরিদা আখতার তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, রবি মৌসুমে তামাক চাষের জমিতে ডাল হতে পারত। সেগুলো না করে পুরো এলাকাকে বিষাক্ত করে দেওয়া হচ্ছে। কেমন করে গরু ছাগল পালন করবেন? আসলে তামাক পাতা তো একটা বিষ, নিকোটিন। তাহলে সেই নিকোটিন বিষ আমরা উৎপাদন করছি। যার ফলে গরু-ছাগল উৎপাদন অনেক কমে গেছে। হাঁস, মুরগি পালনের জায়গা নেই।’
উপদেষ্টা ফরিদা আখতার বৈষম্যবিরোধী ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনারা যারা যুবক আছেন, বৈষম্যবিরোধী ছাত্ররা আছেন, তাদের এই বিষয়টিকে দেখা দরকার।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net