April 21, 2026, 10:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

চার মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ১৭ হাজার কোটি টাকা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব সংগ্রহে আবারও ঘাটতি দেখা দিয়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে রয়েছে ১৭ হাজার কোটি টাকারও বেশি। এনবিআরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরকে মোট চার লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জুলাই-অক্টোবর সময়ে আদায়ের লক্ষ্য ছিল এক লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা। কিন্তু বাস্তবে আদায় হয়েছে এক লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা। ফলে চার মাসেই ঘাটতি দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৯ কোটি টাকা।
যদিও লক্ষ্য পূরণ হয়নি, তবুও আগের বছরের একই সময়ের তুলনায় (জুলাই-অক্টোবর) রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১৫ শতাংশ। গত বছর এ সময়ে সংগ্রহ ছিল এক লাখ তিন হাজার ৪০৭ কোটি টাকা।
আয়কর খাতে সর্বোচ্চ ঘাটতি/
এনবিআরের তথ্যমতে, আলোচ্য সময়ে সর্বোচ্চ ঘাটতি দেখা গেছে আয়কর খাতে। জুলাই-অক্টোবরে এই খাতে ঘাটতি হয়েছে ৯ হাজার ১৯৪ কোটি টাকা। এ সময়ে আদায়ের লক্ষ্য ছিল ৪৭ হাজার ৪৩ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা।
আমদানি খাতেও ঘাটতি/
আমদানি শুল্ক ও কর খাতে চার মাসের লক্ষ্য ছিল ৪১ হাজার ৫০৭ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ৩৪ হাজার ৭৫১ কোটি টাকা। ফলে এই খাতে ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫৬ কোটি টাকা।
ভ্যাট আদায়েও লক্ষ্য পূরণ হয়নি/
এ সময়ে মূসক বা ভ্যাট খাতে লক্ষ্য ছিল ৪৮ হাজার ১৪৭ কোটি টাকা। আদায় হয়েছে ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা, যা লক্ষ্যের চেয়ে ১ হাজার ২৬৯ কোটি টাকা কম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net