September 20, 2026, 9:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে

কুষ্টিয়ায় গলাকাটা, মুখ পুড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে কৃষকরা ধান কাটতে গিয়ে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলের মাঠে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পান। মরদেহটি গলাকাটা, মুখ পুড়ানো এবং বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল রব তালুকদার ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয় কৃষকরা জানান, প্রতিদিনের মতো সকালে তারা ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় মনির জমিতে তারা মরদেহটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিকে সম্ভবত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে হত্যা করা হয়েছে। পরে লাশটিকে পার্শ্ববর্তী ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।
স্থানীয় কৃষক রাজা আলী বলেন, “আমি সকালে আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। পাশের জমিতে পুতুলের মতো কিছু দেখতে পেলাম। কাছে গিয়ে দেখলাম একজন মধ্যবয়সী ব্যক্তির মরদেহ। পরে কৃষক রুহুল শেখের মাধ্যমে পুলিশকে খবর দিলাম।”
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রব তালুকদার বলেন, “মরদেহ পাওয়া গেছে এবং আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। অপরাধী সনাক্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net