February 27, 2026, 8:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা সাত মাসে রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা: লক্ষ্যভ্রষ্ট এনবিআর, নীতিগত ব্যর্থতায় ইউনুস সরকার

সাতক্ষীরায় ভারত থেকে আমদানি ৮ হাজার ৬২২ টন, কমেনি মাষকলাই ডালের দাম

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই মাস থেকে প্রথমবারের মতো ভারত থেকে মাষকলাই ডাল আমদানি শুরু হলেও স্থানীয় বাজারে পণ্যটির দাম কমেনি। বরং সাম্প্রতিক সপ্তাহগুলোতে সাতক্ষীরার বিভিন্ন বাজারে মাষকলাই ডালের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
গতকাল সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে খুচরা পর্যায়ে আমদানিকৃত মাষকলাই ডাল বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৪০ টাকা দরে। অথচ দুই থেকে তিন সপ্তাহ আগেও একই ডাল বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২০ টাকা কেজি দরে। এতে ভোক্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
ব্যবসায়ীরা বলছেন, মৌসুমি চাহিদা ও সরবরাহ ঘাটতির কারণেই দাম কমেনি। সুলতানপুর বড় বাজারের মুদি ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স ঠাকুর স্টোরের স্বত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা বলেন, ‘এ সময় সাতক্ষীরায় ডাল-কুমড়ার বড়ি তৈরির মৌসুম শুরু হয়েছে। বড়ি তৈরিতে মাষকলাই ডালের ব্যবহার বেশি হওয়ায় হঠাৎ করেই চাহিদা বেড়ে গেছে। তবে সে তুলনায় বাজারে সরবরাহ পর্যাপ্ত না থাকায় দাম এখনও বেশি রয়েছে।’
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ৮ হাজার ৬২২ টন মাষকলাই ডাল আমদানি হয়েছে। এসব ডালের আমদানি মূল্য ধরা হয়েছে ১১৮ কোটি ২৯ লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, এটি ভোমরা বন্দর দিয়ে প্রথমবারের মতো উল্লেখযোগ্য পরিমাণ মাষকলাই আমদানি।
তবে এত বিপুল পরিমাণ আমদানি হলেও বাজারে এর সরাসরি প্রভাব পড়েনি। এ বিষয়ে সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ জানান, বাজারে মাষকলাই ডালের সরবরাহ এখনও চাহিদার তুলনায় কম থাকায় দাম কিছুটা বেড়েছে। তিনি বলেন, ‘নতুন করে দেশীয় মাষকলাই ডালের সরবরাহ বাজারে শুরু হলে এবং আমদানিকৃত ডাল পুরোপুরি বাজারে ছড়িয়ে পড়লে দাম ধীরে ধীরে কমে আসতে পারে।’
ভোক্তারা বলছেন, আমদানির পরও দাম না কমায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার মনিটরিং জোরদার করলে এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়লে মাষকলাই ডালের দাম সহনীয় পর্যায়ে নামতে পারে বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net