August 28, 2026, 11:00 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি

কুষ্টিয়ায় শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া সদর উপজেলায় শব্দদূষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। হাইড্রোলিক হর্ন ব্যবহার করে অতিরিক্ত শব্দ সৃষ্টির অভিযোগে এসব যানবাহনের কাছ থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অবৈধ তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর আওতায় সদর উপজেলায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার ও পরিদর্শক (প্রসিকিউটর) নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।
এ ছাড়া আদালত পরিচালনার সময় শব্দদূষণের ক্ষতিকর দিক তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net