August 9, 2026, 7:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন

ভেনেজুয়েলার পর কলম্বিয়া ও কিউবা ! শুনতেই ভাল লাগছে, বললেন ট্রাম্প !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলম্বিয়া ও কিউবাকে ঘিরে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মন্তব্যে লাতিন আমেরিকায় নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, কলম্বিয়ায় বর্তমানে একজন ‘অসুস্থ মানসিকতার নেতা’ ক্ষমতায় আছেন, যিনি যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহে আগ্রহী। ট্রাম্পের দাবি, এই সরকার বেশিদিন টিকবে না।
সাংবাদিকরা কলম্বিয়ায় ভেনেজুয়েলার মতো সামরিক অভিযানের সম্ভাবনা জানতে চাইলে ট্রাম্প রহস্যজনক ভঙ্গিতে বলেন, ‘শুনতে তো ভালোই লাগছে।’ তার এই মন্তব্য সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।
একই সঙ্গে কিউবার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তার ভাষ্য, কিউবা বর্তমানে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে চরম দুর্বল অবস্থায় রয়েছে। ভেনেজুয়েলার তেল ও অর্থনৈতিক সহায়তার ওপর নির্ভরশীল দেশটি যুক্তরাষ্ট্রের প্রভাববলয়ে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ চলে যাওয়ায় বড় সংকটে পড়বে। ট্রাম্পের মতে, কিউবার সরকার ভাঙতে সামরিক হস্তক্ষেপ প্রয়োজন নাও হতে পারে।
এর আগে শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ গুরুত্বপূর্ণ স্থানে যুক্তরাষ্ট্রের এলিট বাহিনী ডেল্টা ফোর্স অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের গুরুতর অভিযোগ এনেছে এবং তাকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।
বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার ঘটনার পর কলম্বিয়া ও কিউবাকে ঘিরে ট্রাম্পের এই বক্তব্য গোটা লাতিন আমেরিকায় অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net