January 24, 2026, 3:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কলমের আলোয় ৩৪ বছরের ইতিহাস, ডিজিটাল স্বপ্নে আগামীর পথে দৈনিক কুষ্টিয়া: সংগ্রামের ৩৪ বছর কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন সংসদ নির্বাচন: কুষ্টিয়ায় প্রচার শুরু ঢিমে তালে, ভোটারদের জন্য প্রার্থী চিনতে অসুবিধা ৪ শতাংশ জমির জন্য বাবার লাশ উত্তোলন, কুষ্টিয়ায় রহস্যময় হত্যার অভিযোগ মেহেরপুরসহ ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা: দ্রুত, স্বচ্ছ ও অনলাইন চিত্রনায়ক জাভেদের প্রয়াণে চলচ্চিত্র জগতে শোক কলকাতা বইমেলায় এবারও নেই বাংলাদেশ সারাদেশে বিএনপির অর্ধশত বিদ্রোহী প্রার্থী, দুই আসন প্রার্থীশূন্য, জামায়াত বলছে—জোটে সংকট নেই অভিযোগ, মামলা ও নিরাপত্তা শঙ্কা/ওয়াজে অংশগ্রহণ স্থগিত করলেন আমির হামজা

কুষ্টিয়ায় সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা চলছে, ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ১৪৪ ধারা জারি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ গজ চৌহদ্দির মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪৪ ধারার আওতায় নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, সভা-সমাবেশ, মিছিল ও যেকোনো ধরনের অস্ত্র বহন নিষিদ্ধ থাকবে।
১৪৪ ধারার আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো—
চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া হাই স্কুল, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ, কুষ্টিয়া সরকারি গার্লস হাই স্কুল, কুষ্টিয়া কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া জিলা স্কুল, সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, সৈয়দ মাসুদ রুমী কলেজ, সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net