April 15, 2026, 8:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ

ভোটের আগের দিন কুষ্টিয়ায় কেন্দ্রসংলগ্ন এলাকায় ১০ হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলা্ইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ভোটগ্রহণকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মধ্যেই একটি কেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে ১০টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রশাসন বলছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রায় ২০ গজ দূরে নেপিয়ার ঘাসক্ষেত থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। বিদ্যালয়টি আগামীকালের ভোটগ্রহণের জন্য নির্ধারিত কেন্দ্র।
স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান ঘাসক্ষেতে কাজ করার সময় মুখ বাঁধা দুটি ব্যাগ দেখতে পান। সন্দেহ হলে তিনি স্থানীয়দের জানান। পরে প্রশাসনকে অবহিত করা হলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ দুটি তল্লাশি করেন। সেখান থেকে লাল টেপে মোড়ানো ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নিরাপত্তার স্বার্থে বস্তুগুলো তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “ঘটনার পরপরই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোটারদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ভোটের আগের দিন এমন ঘটনায় তারা শঙ্কিত হলেও প্রশাসনের তৎপরতায় কিছুটা স্বস্তি ফিরেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net