March 9, 2026, 11:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, উদযাপনে সংযমের নির্দেশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয়লাভের পর দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে বিজয় উদযাপনে সংযম প্রদর্শনের নির্দেশনা দিয়ে দলটি জানিয়েছে—কোনো ধরনের আনন্দ মিছিল, সমাবেশ বা উল্লাসমূলক কর্মসূচি পালন করা যাবে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দোয়া মাহফিলের কর্মসূচি/
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়া-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হবে।
একই সঙ্গে দেশের সব পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে দোয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী দেশের কল্যাণে প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে।
সংযমের বার্তা/
নির্বাচনে বিপুল জয় সত্ত্বেও উল্লাস প্রকাশে কঠোর সংযম বজায় রাখার নির্দেশ দিয়েছে বিএনপি।
দলটি বলেছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় ঐক্যের স্বার্থে কোনো ধরনের মিছিল, শোভাযাত্রা বা সভা-সমাবেশ আয়োজন থেকে বিরত থাকতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের পরপরই এমন সংযমী অবস্থান নেওয়া নতুন রাজনৈতিক বাস্তবতায় দায়িত্বশীলতার বার্তা বহন করে এবং সম্ভাব্য উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net