March 10, 2026, 12:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নেয়নি শপথ বিএনপি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় নি বিএনপি। বিএনপির নির্বাচিত সদস্যদের শপথের পরই এ নিয়ে কথা বলেন দলের সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, সংবিধান সংশোধনের পূর্বে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের কোনো সাংবিধানিক সুযোগ নেই। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান উপলক্ষে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
সালাহউদ্দিন আহমদের ভাষ্য অনুযায়ী, দলীয় চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি বিদ্যমান সংবিধান মেনে চলছে এবং ভবিষ্যতেও সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যেই তাদের কার্যক্রম পরিচালিত হবে।
কক্সবাজার–১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য জানান, তারা কেউই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে বিষয়টি গৃহীত হলে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করা যেতে পারে। হাতে থাকা ফর্ম দেখিয়ে তিনি প্রশ্ন তোলেন—সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিধান, সদস্যদের শপথ গ্রহণের কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া—এসবের কোনো স্পষ্ট উল্লেখ বর্তমান সংবিধানে নেই।
এদিকে পরে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net