March 9, 2026, 11:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

প্রথম বৈঠক/মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার নির্দেশনা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মন্ত্রিসভার প্রথম বৈঠকে আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের বিভিন্ন দিক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, সরকার শিগগিরই ১৮০ দিনের একটি সমন্বিত রোডম্যাপ ঘোষণা করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মসূচিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, রমজান মাসে জনজীবনে স্বস্তি বজায় রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং প্রস্তাবিত গণমাধ্যম কমিশন নিয়ে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে প্রতিটি মন্ত্রণালয়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে—এমন নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান, যাতে জনগণের প্রত্যাশা পূরণ করা যায়।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. নুরুল হক নুর জানান, দুর্নীতিমুক্ত থেকে দৃশ্যমান উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net