September 9, 2026, 9:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

রাজবাড়ী/ স্ত্রীকে নিয়ে রাস্তায় ঘুরে বাসায় নিয়ে গিয়ে গলা কেটে হত্যা, স্বামী আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ীর পাংশা উপজেলার কালীনগর গ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে রুবেল নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। রুবেল একই গ্রামের ওকুল সরদারের ছেলে। রুবেল মাদকাসক্ত ছিলো বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ জানায় বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রুবেল সরদারের নিজ ঘরে হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে স্ত্রী লিপি বেগম (২৯) কে।
স্থানীয়রা জানায় সকালে রুবেল তার স্ত্রীকে নিয়ে এলাকায় ঘুরে বেড়াতে দখা যায়। ঘোরা শেষ করে নিজ ঘরে হাসুয়া দিয়ে তিনি তার স্ত্রীকে গলা কেটে খুন করে।
মাছপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোন্তাজ উদ্দীন খান বলেন, এলাকায় মাদকাসক্ত ও মানসিক রোগী হিসেবে পরিচিত ছিলো রুবেল। রুবেলের তিনটি সন্তান রয়েছে। লিপির বাবার বাড়ি একই উপজেলার সাজুরিয়া গ্রামে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, পারিবারিক অশান্তির কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। রুবেলের বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net