June 13, 2026, 6:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৩.৪৬ শতাংশ, মৃত্যু ১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৬০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৭ জনের। পরীক্ষা েিবচনায় শনাক্ত হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৪৬ শতংশ।
আজ রোববার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান গতকাল ১২৮ টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ছিল ৪০.৬২ শতাংশ।
ডা. আব্দুল মোমেন জানান করোনা পজিটিভ হয়ে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন শনিবার রাতে।
তিনি জানান কুষ্টিয়াতে হোম আইসোলেশনে আছেন ১১০৩ জন করোনা রোগী। করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১০৩ জন এবং মারা গেছেন ৭৯২ জন। সুস্থ্য হয়েছেন ১৮১৯২ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net