November 13, 2026, 6:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, ৬০ জনই নারী, দর ও শৈলকুপা শীর্ষে কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত/ অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে আটক স্কুল ড্রেসের আড়ালে : যে কৈশোর নিরাপদ নয়, সে সমাজও নিরাপদ নয় কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ছুরিকাহত, ছুরিকাঘাতকারী নিজেও ছাত্র শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ গ্রাম আছে, গ্রাম পুলিশও আছে; এবার গ্রামে পুলিশিং প্রতিষ্ঠিত হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান

বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ কুষ্টিয়ার নবগঠিত কমিটির সভা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ এর নবগঠিত কুষ্টিয়া জেলা কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ জানুয়ারী বিকাল ৪ টায় খেয়া রেস্তোরায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি লেখক গবেষক ড. আমানুর আমান এর সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় মৈত্র।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী স্বপন দত্ত, সাবেক ব্যাংকার ও সংগঠক কনক চৌধুরী, উদ্যোক্তা তোরিফা নাজমিনা মণি, কলেজ শিক্ষক ড. আব্দুল কুদ্দুস খান, ড. নবীনুর রহমান খান,প্রভা সরকার, মহুয়া সাদিয়া ফারজানা, ড. র্শমিষ্ঠা হোসেন,আব্দুল মালেক, আব্দুল কাইয়ুম, খাদিজা আক্তার মুন, এ্যাড, নাজমুন নাহার, কবি শেখ আক্তার, সংষ্কৃতি কর্মী ও সংগঠক আসলাম হোসেন, সাংবাদিক ও বাচিক শিল্পী জহুরুল ইসলাম,নাফিজ জুয়েল,আকাশ চক্রবর্তী, বিএম তৌহিদুল ইসলাম, রতœা বাগচি, কবি আব্দুল্রাহ সাঈদ, লেখক মোহিত চন্দ গোবিন্দ, রেজাউল করিম, সুলতানা রেবেকা নাসরিন, সংগঠক আনোয়ার কবির বকুল, নির্মল কুমার, , এসএস রুশদি, এস.এম. শামীম রানা প্রমুখ।
সংগঠনের সভাপতি ড. আমানুর আমান জানান, অচিরেই সংগঠনের কুষ্টিয়া শাখার একটি অভিষেক ও একই সাথে ঢাকার নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি অনুষ্ঠান করা হবে। এ সংগঠন বাঙালীর হাজার বছরের ইতিহাস-সংস্কৃতি ও চেতনার একটি সংগঠন। সে লক্ষ্যেই সংস্কৃতির একটি বৃহত্তর পরিমন্ডল গড়তে কাজ করে যেতে চায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net