June 1, 2026, 3:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়িতে মিললো বিপুল ইয়াবা, স্ত্রী-ছেলে আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে মরিচা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়।
রোববার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটকরা হলেন লিয়াকত আলীর স্ত্রী কাজলী বেগম (৪৬) ও ছেলে আব্রাহাম লিংকন (২২)।
পুলিশ জানায়, মাদক কেনাবেচার খবর পেয়ে মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযানে নামে যৌথবাহিনী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান লিয়াকত আলী। অভিযান চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২০ লাখ টাকা। ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে লিয়াকত আলীর স্ত্রী কাজলী বেগম ও তার ছেলে আব্রাহাম লিংকনকে আটক করা হয়।
দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, লিয়াকত আলী এবং তার স্ত্রী-ছেলে বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net