April 14, 2026, 2:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত

যবিপ্রবির সাবেক দুই উপাচার্য ড. সাত্তার ও ড. আনোয়ারসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক দুই উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার ও ড. মো. আনোয়ার হোসেনসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ড. সাত্তার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের সাবেক অধ্যাপক।
মামলার অপর দুইজন আসামি হলেন যবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মো. ইকবাল কবির জাহিদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোসাম্মৎ ফেরদৌসী বেগম।
ড. ইকবাল কবির জাহিদ যবিপ্রবি থেকে আগেই বরখাস্ত হয়েছেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে গত সোমবার (০৩ মার্চ) মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ ইকবাল কবির জাহিদকে অবৈধভাবে যবিপ্রবিতে শিক্ষক হিসেবে নিয়োগদান ও গ্রহণ।
যবিপ্রবি সূত্রে জানা যায়, ইকবাল কবির জাহিদ ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়টির অণুজীববিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তাকে ওই পদে নিয়োগ দেয়ার সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ছিলেন প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার।
মামলার বাদী দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বলেন, ২০০৯ সালের ওই নিয়োগ বোর্ডে প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন এবং প্রফেসর ড. মোসাম্মৎ ফেরদৌসী বেগম এক্সপার্ট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন। তারা পরস্পর যোগসাজসে ইকবাল কবির জাহিদকে নিয়োগের জন্য চূড়ান্ত করেছিলেন। ২০২২ সালে দুদক এই অভিযোগটি আমলে নেয়। তদন্ত শেষে সোমবার এই বিষয়ে মামলা করা হয়েছে।
ড. ইকবাল কবির জাহিদ ২০১৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০২১ সালের ২৯ জুন তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থিত নীল দলের আহ্বায়ক মনোনীত হন।
ইকবাল কবির জাহিদ নীল দলের প্যানেল থেকে ২০২৩ সালের ডিসেম্বরে যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যবিপ্রবি ক্যাম্পাসে ইকবাল কবির জাহিদকে আর দেখা যায়নি। পরে ড. জাহিদসহ দুজন শিক্ষক ও দুজন কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে গত ৯ ফেব্রুয়ারি যবিপ্রবি রিজেন্ট বোর্ডের ১০৪তম সভায় সিদ্ধান্ত হয়। এর আগে বরখাস্ত করা হয় ইকবাল কবির জাহিদকে।
দুদকের মামলার ব্যাপারে বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও ড. ইকবাল কবির জাহিদ সাড়া দেননি।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ বলেন, দুদকের মামলার বিষয়ে তিনি শুনেছেন। তবে কোনো তথ্য জানা নেই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net