June 10, 2026, 5:19 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির জয়

শামীম রানা/
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনের আংশিক ফলাফলে এ চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন
কুষ্টিয়া-১ আসনে বিএনপির প্রার্থী, সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা ধানের শীষ প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। মোট ১৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে তিনি ১ লাখ ২২ হাজার ৬০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. বেলাল উদ্দিন পেয়েছেন ৬১ হাজার ২৮৮ ভোট।
সার্বিক ফলাফলের হিসাবে রেজা আহমেদ ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট এবং প্রতিদ্বন্দ্বী বেলাল উদ্দিন ৮৫ হাজার ৮৫ ভোট পেয়েছেন বলে জানা গেছে।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন
কুষ্টিয়া-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল গফুর এগিয়ে রয়েছেন। ১৭০টি কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি ১ লাখ ১৩ হাজার ২২ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ৮১ হাজার ৬৫৭ ভোট। এ আসনে জামায়াত প্রার্থীর অবস্থান সুদৃঢ় বলে জানা গেছে।
কুষ্টিয়া-৩ (সদর) আসন
কুষ্টিয়া সদর আসনে আলোচিত প্রার্থী জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন। ১৪২টি কেন্দ্রের মধ্যে ৭৭টি কেন্দ্রের ফলাফলে তিনি প্রায় ৯৬ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার পেয়েছেন প্রায় ৭০ হাজার ভোট। এই আসনেও জামায়াত প্রার্থীর জয় প্রায় নিশ্চিত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন
কুষ্টিয়া-৪ আসনে ১৫২টি কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন ৮৯ হাজার ১৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ৮৩ হাজার ৩৯৬ ভোট। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত জামায়াত প্রার্থীই বিজয়ের পথে রয়েছেন।
সার্বিকভাবে কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে বিএনপি প্রার্থীর বিজয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষায় থাকলেও বেসরকারি ফলাফলে বিজয়ীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net