September 29, 2026, 11:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় যুবকের ৩০ বছরের কারাদণ্ড রূপপুরের ইউরেনিয়াম, পাকিস্তানের আকাশসীমা: কেবল একটি ফ্লাইটের গল্প? মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল

কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

তারা দুজনই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী
হুমায়ূন কবির, স্টাফ করেসপন্ডেন্ট, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর তাইবা (৯) এবং ২৫ ঘণ্টা পর সুরাইয়া (১০) নামে অপর শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত তাইবা ও সুরাইয়া একই এলাকার বাসিন্দা এবং যথাক্রমে ফারুক ও সোহেলের মেয়ে। তারা দুজনই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু গড়াই নদীতে গোসল করতে নামে। গোসলের সময় তারা সাঁতার কেটে মাঝনদীতে জেগে ওঠা একটি চরের দিকে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ নদীর প্রবল স্রোতে পড়ে যায়। এ সময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে তাইবা ও সুরাইয়া নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী জানান, দীর্ঘ অনুসন্ধান শেষে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
খুলনা থেকে আসা ডুবুরি দলের টিম লিডার সাইদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য, কুষ্টিয়া জেলায় ফায়ার সার্ভিসের নিজস্ব কোনো ডুবুরি দল না থাকায় এ ধরনের দুর্ঘটনায় উদ্ধার কাজে প্রায়ই দেরি হয়। এ কারণে স্থানীয় এলাকাবাসী ও নিহত শিশুদের স্বজনরা কুষ্টিয়ায় স্থায়ীভাবে একটি ফায়ার সার্ভিস ডুবুরি দল স্থাপনের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net