August 14, 2026, 9:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয় কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার

জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়ে রাজনৈতিক উত্তেজনা এখন আইনি পর্যায়ে ছড়িয়ে পড়েছে। পরাজিত ও অসন্তুষ্ট প্রার্থীরা নির্বাচনী অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে হাইকোর্টে প্রতিকার চেয়ে আবেদন করছেন।
এ পর্যন্ত মোট ৪১টি রিট পিটিশন দাখিল করা হয়েছে। এর মধ্যে ২৫টি বিএনপি প্রার্থীর, ১৩টি জামায়াতে ইসলামীর প্রার্থীর, ২টি জোটের শরিক দলের প্রার্থীর এবং ১টি স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে। এর মধ্যে কুষ্টিয়া-৪ আসনের একটি আবেদন রয়েছে। আবেদনকারী বিএনপির পরাজিত প্রার্থী সৈংদ মেহেদী আহমদ রুমী।
পিটিশনগুলিতে মূল অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে ভোট কারচুপি, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং পদ্ধতিগত লঙ্ঘন।
হাইকোর্ট পিটিশনগুলোর প্রাথমিক শুনানি শেষে তা গ্রহণ করেছে। আদালত নির্বাচনের গুরুত্বপূর্ণ উপকরণ—ব্যালট পেপার, রেজাল্ট শিট ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। আইন বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে প্রমাণ সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।
হাইকোর্ট এসব পিটিশনের বিস্তারিত শুনানি এপ্রিল, মে এবং জুন মাসে বিভিন্ন তারিখে করবেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না জানিয়েছেন, সাক্ষী ও প্রমাণ পরীক্ষা শেষে আদালত রায় দেবেন। তবে এই প্রক্রিয়া দীর্ঘ সময় নিতে পারে।
আইন অনুযায়ী, নির্বাচনে বড় ধরনের অনিয়ম প্রমাণিত হলে আদালত সংশ্লিষ্ট এলাকায় পুনঃনির্বাচন বা দ্বিতীয় সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে পারেন। হাইকোর্টের রায় চূড়ান্ত না হলে পরাজিত প্রার্থীদের সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ থাকবে।
বৃহত্তর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এসব পিটিশন শুধু আইনি লড়াই নয়—বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরীক্ষা হিসেবে দেখা হবে। ফলে দেশের রাজনৈতিক মঞ্চে দীর্ঘকাল ধরে এই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net