September 10, 2026, 9:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

ভেড়ামারায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতারের দাবিতে সরকারি দলের সংবাদ সম্মেলন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতারের দাবি করেছে। পুলিশকে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

আসামীরা জাসদ-এর কর্মী সমর্থক উল্লেখ করে তাদেরকে বাঁচাতে দলের নেতারা প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম ছানা। তবে, এ অভিযোগ অস্বীকার করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন। তিনি উল্টো অভিযোগ করেন, ঘটনার আসল নায়কদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি। তিনি বলেন, জাসদের কোন নেতাকর্মী কোন রকমের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত নয়। অপরাধে সম্পৃক্ত কোন নেতা-কর্মীকে জাসদ আশ্রয়-প্রশ্রয়ও দেয় না জানান তিনি। আব্দুল আলীম স্বপন বলেন, প্রকৃত অপরাধী যেন উপযুক্ত শাস্তি পায় এটা আমরা চাই। অপরাধীদের কোন দল নেই, কিন্তু এখানে দুঃখজনক হলো অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা কালার দেয়া হচ্ছে এটা আওয়ামী লীগের কাছে কাম্য নয়।
২৫ ফেব্রুয়ারি দুপুর ১টায় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনুসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সেখানে বলা হয়, গত ১৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ভেড়ামারার বামন পাড়ায় প্রবাসীর স্ত্রী নিজের ঘরে তার খালাতো ভাই তানজিরার সাথে কথা বলছিলো। এসময় আসামীরা এসে তানজিরাকে বাইরে আটকে রেখে প্রবাসীর স্ত্রীকে যৌন নির্যাতন করে। এ ঘটনায় ওই স্ত্রী বাদী হয়ে স্থানীয় ইয়ামিন, আব্দুল করিম, নাঈম, স্বরণ হোসেন ও মো: তুর্যকে আসামী করে ভেড়ামারা থানায় মামলা করেন।
এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি শাহ জালাল মোবাইল ফোনে বলেন, রাজনৈতিক পরিচয় মূখ্য নয়, আসামীর পরিচয় সে আসামী, তাদেরকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net