September 25, 2026, 10:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে

কুষ্টিয়ায় ট্রেনের ইঞ্জিনের সাথে স্লিপারবাহী ট্রলির সংর্ঘষ, ইঞ্জিন লাইনচ্যুত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় ট্রেন লাইনের উপর চলমান ট্রেনের ইঞ্জিনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে ট্রেনের স্লিপারবাহী ট্রলির। ইঞ্জিনটি ছিল একটি লাইট ইঞ্জিন আসছিল ফরিদপুর থেকে দর্শনা অভিমুখে।
পোড়াদহ রেওয়ের স্টেশনের প্রধান বুকিং সহকারী অফিসার আব্দুল আলীম দৈনিক কুষ্টিয়াকে জানান, ফরিদপুরে মাল খালাস শেষে বগি রেখে ইঞ্জিন নিয়ে চালক ফিরছিল। পথিমধ্যে কুষ্টিয়া শহরের অদুরে মতি মিয়ার রেল গেইটের কাছাকাছি জায়গায় বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে সংঘর্ষ ঘটে। ট্রলিটি ট্রেন লাইনের জন্য স্লিপার নিয়ে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল।
ট্রলির যাত্রী শ্রমিক ইরফান উল্লাহ জানান তারা হঠাৎই ট্রেনের ইঞ্জিটি তাদের খুব কাছাকাছি দেখতে পান। তাদের জানা ছিল না এ ধরনের ইঞ্জিনের ব্যাপারে। তারা ট্রেন লাইনে কাজে নিয়োজিত রয়েছে।
আব্দুল আলীম জানান এটা কোন যোগাযোগ গ্যাপের কারনে ঘটেছে। কারন কোন ট্রেনের সিডিউল নেই। তাই শ্রমিকদের কাছে কোন তথ্য নেই ট্রেনের ব্যাপারে।
শ্রমিক ইরফান জানান তারা ইঞ্জিনটি দেখতে পেয়ে ট্রলি থেকে লাফ দিয়ে নেমে জীবন বাঁচান। ট্রলিটি দুমড়েমুচড়ে গেছে। তাদের কোন ক্ষতি হয়নি।
বর্তমানে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে রয়েছে। ঈশ^রদি থেকে উদ্ধারকারী ট্রেন তলব করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net