September 17, 2026, 9:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিকস সম্মেলন শেষে মোদি-শি বৈঠকে সম্পর্ক স্থিতিশীল রাখার বার্তা ডেঙ্গু: আতঙ্কের চেয়ে বড় যে প্রশ্নটি পদ্মায় তীব্র স্রোত/ দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ

কুষ্টিয়ায় একজন এডিসিসহ ১৫ করোনা রোগী শনাক্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মঙ্গলবার (৯ জুন) কুষ্টিয়ায় ১৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় মোট করোনা রোগী দাঁড়ালো ১৫৩।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবানিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান পিসিআর ল্যাবে মঙ্গলবার কুষ্টিয়ার ২০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর ,মধ্যে ১৫টি পজিটিভ।
কুষ্টিয়ায় আক্রান্তদের মধ্যে সদ্য যোগদান করা অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম রয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার একটি উপজেলার ইউএন ছিলেন। যোগদান করেছেন গত সোমবার। এছাড়াও রয়েছেন, একজন ম্যজিস্ট্রেটের স্বামী যিসি পেশায় কুষ্টিয়া পূবালী ব্যাংকে কর্মরত ও রয়েছে জেলা প্রশাসকের বাসভবনের পিয়ন বিলাল হোসেন।
আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ৯ জন, মিরপুর উপজেলায় ২ জন, খোকসা উপজেলায় ২ জন ও কুমারখালী উপজেলায় ২ জন।
এদিকে একই ল্যাবে চুয়াডাঙ্গা ৬৬, মেহেরপুর ৫২, ঝিনাইদহের ৪২ নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ৪ জন, ঝিনাইদহ জেলায় ৫ জন ও মেহেরপুর জেলায় ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net