June 17, 2026, 11:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার কওমী মাদ্রাসা সুপারের, জেলে প্রেরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুরে একটি আবাসিক কওমি মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। ,মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কুষ্টিয়া ম্যাজিস্ট্রেট আদালেতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়ে সে ঐ ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই আতিক বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।
অভিযুক্ত ঐ শিক্ষককে গ্রেফতার বরা হয় সোমবার রাতে।
নির্যাতিত ছাত্রীর বাবা মিরপুর থানায় ধর্ষণের মামলা করেছেন। পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিতকে হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, ঘটনাটি ঘটে পোড়াদহের সিরাজুল ইসলাম দারুল উলুম মরিয়ম নেছা মহিলা মাদ্রাসায়। নিয়াতিত ছাত্রীর বাবার করা মামলা (নং-৩) এ বলা হয়েছে, শনিবার দিবাগত রাত আটটায় এবং ভোররাতে নাহাবিলা (অষ্টম) শ্রেণির ওই আবাসিক ছাত্রীকে অফিস রুমে ডেকে শিক্ষক আব্দুল কাদের ধর্ষণ করেন। পুলিশ অভিযুক্তকে রাত ৯টার দিকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনা জানাজানি হলে এলাকার বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় ভাঙচুর করেছে। ওই মাদ্রাসায় ৩০/৩৫ জন ছাত্রী ছিলেন। তবে ঘটনার পর সব ছাত্রী মাদ্রাসা ছেড়ে চলে যান।
বর্তমানে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। এলাকার জনগনের দাবি মাদ্রাসাটি বন্ধ করে দেয়া হোক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net