March 14, 2026, 7:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয় প্রতিনিধি দলের ইবি মেগা প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান মেগা প্রকল্পের উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ বেলায়েত হোসেন তালুকদার, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) কাজী মনিরুল ইসলাম ও উপসচিব আসমা নাসরীন সকালে ক্যাম্পাসে উপস্থিত হয়ে সরাসরি “ইসলামী বিশ^বিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ৩য় পর্যায় (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তারা পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ, রবীন্দ্র- নজরুল কলা ভবন, চিকিৎসা কেন্দ্র, মীর মশাররফ হোসেন ভবন, ডরমেটরি, ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ইত্যাদি চলমান মেগা প্রকল্পের ১০টি ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ সরেজমিনে দেখেন।

পরে প্রতিনিধিদলের সদস্যবৃন্দ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সঙ্গে এক সৌজন্য সভায় মিলিত হন। প্রতিনিধিদল উন্নয়ন কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারঃ) এইচ এম আলী হাসান, প্রধান প্রকৌশলী (ভারঃ) আলীমুজ্জামান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

ইবির বিভিন্ন বিভাগে অনার্স ও মাস্টার্স পরীক্ষা শুরু, উপাচার্যের হল পরিদর্শন

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net