July 27, 2026, 7:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি/ কুষ্টিয়ার দৌলতপুরে চোরাচালান নিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, দৌলতপুর থানার ওসি জহুরুল আলম, প্রাগপুর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুস সবুর, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. নজরুল ইসলাম, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ।
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি দৌলতপুরে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে মোটরসাইকেল শোভাযাত্রা না করার সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net