June 24, 2026, 10:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

মেয়ের আত্মহত্যার খবরে বাবার মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবদেক/ কুষ্টিয়ার মিরপুরে মেয়ের আত্মহত্যার দুইঘন্টা পর হৃদযন্ত্ররে ক্রিয়া বন্ধ হয়ে বাবার মুত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে এঘটনা ঘটে।

প্রথমে মারা যান, সুলতানপুর গ্রামের মোস্তফার মেয়ে শান্তনা (২০)। পরে বাবা মোস্তফা (৪০)। নিহত শান্তনার চাচাতো ভাই মতিন জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে শান্তনার সাথে তার মায়ের বাকবিতন্ডা হয়। এতে মায়ের উপর অভিমান করে বেলা ১২টার দিকে নিজ ঘরে গলায় দড়ি দেয়। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মেয়ের আত্মহত্যার খবর সইতে না পেরে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে একই হাসপাতালে দুইঘন্টা পর তার বাবা মোস্তফার মৃত্যু হয়।
মতিন আরও জানান,শান্তনার স্বামীর সাথে বিচ্ছেদের পর তার চার বছরের একমাত্র পুত্র সন্তানকে নিয়ে সে তার বাবার বাড়িতে থাকতো।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net