June 27, 2026, 5:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী

ভেড়ামারা পৌরসভায় লড়াইয়ে আওয়ামী লীগ-জাসদ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে মেয়র পদে জাসদ আর আওয়ামী প্রার্থীর মধ্যে জমজমাট লড়াইয়রে আভাস পাওয়া যাচ্ছে। জাসদ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতা হাসানুল হক ইনু এবং মাহবুবইল আলম হানিফ-এর এলাকা হওয়ায় এই পৌরসভায় দুই দলের সমান প্রভাব রয়েছে। এরই মধ্যে দুই দলের সমর্থকদের মধ্যে কয়েকদফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
ভেড়ামারা পৌরসভায় ৯টি ওয়ার্ডে ভোটার আছেন ১৯হাজার ৪শ ৫জন। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন। এরমধ্যে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে শামীমুল ইসলাম ছানা। তিনি ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ভেড়ামারা পৌরসভার বর্তমান মেয়র। গতবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তিনি জাসদ মনোনিত প্রার্থী আব্দুল আলীম স্বপনকে পরাজিত করেছিলেন।
এবার জাসদের মনোনয়নে প্রার্থী হয়েছেন, উপজেলা যুবজোটের সহ-সভাপতি আনোয়ারুল কবীর টুটুল। তরুন এ প্রার্থীর প্রতীক মশাল। টুটুল বলেন, ভেড়ামারা পৌরসভার প্রধান যে সমস্যা তা হলো জলাবদ্ধতা। আমি নির্বাচিত হলে এর সমাধান করবো। টাকার বিনিময়ে ভোট কিনছেন আওয়ামী লীগ প্রার্থীর এমন অভিযোগের প্রেক্ষিতে আনোয়ারুল কবীর বলেন, টাকায় নয় মানুষ ভালবেসে তার কাছে আসছে।
এদিকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম রেজা বলেছেন ভোট সুষ্ঠু হলে তিনিই জয়লাভ করবেন।
নারিকেল গাছ প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী সোলাইমান চিশতিও প্রচার প্রচারণা চালাচ্ছেন।
ভেড়ামারা পৌরসভায় কাউন্সিলর প্রার্থী আছেন ২৮ জন আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১০ জন। ভোট হবে ১৬ই জানুয়ারি।

কুমারখালীতে ইভিএম-এ ভোট: মাঠে আওয়ামী লীগ প্রার্থী

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net