March 10, 2026, 7:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

দৌলতপুরে র‌্যাবের অভিযানে ১১ ইটভাটাকে ৬৯ লাখ টাকা জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে র‌্যাব। ভ্রাম্যমান আদালতে এ পর্যন্ত ১১ টি ইটভাটায় মোট ৭৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে র‌্যাব -১২ এর কুষ্টিয়ার অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামান ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পক্ষ থেকে সহকারী পরিচালক কমল কুমার বর্মণ উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমান আদালত ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় দৌলতপুরের রিফায়েতপুর এলাকার বি.এইচ.এন ব্রীকসের মালিক আসাদুজ্জামানকে ৭ লাখ টাকা, এম.বি.এন ব্রীকসের মালিক ঝুমুর আলীকে ৭ লাখ টাকা, নারায়ণপুরের এ.বি.সি ব্রীকসের মালিক আব্দুস সালামকে ৬ লাখ ৪০ হাজার টাকা, দৌলতপুরের এবিসি ব্রিকসের মালিক আবু বক্কর সিদ্দিক কে ৬ লাখ টাকা, দৌলতপুর হাসপাতাল রোডে এ.এম.বি ব্রীকসের মালিক হাজী ইয়াসিন আলিকে ৮ লাখ টাকা, ডাংমড়কা এলাকার এম.আর.এন ব্রীকসের মালিক মোফাজ্জল হককে ৮ লাখ টাকা, সাদীপুর গ্রামের হুমায়ুন কবিরের এ এল এল সি ব্রীকস ও এল এল বি ব্রীকসকে ১০ লাখ টাকা, ডাংমড়কা এলাকার পলাশ হোসেনের মালিকানাধীন এনবিএল ব্রীকসকে ৮ লাখ, একই এলাকার শরিফুল ইসলামের মালিকানাধীন এইচএলবি ব্রীকসকে ১ লাখ টাকা, ও ডাংমড়কা এলাকার বি.এস.বি ব্রীকসের কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় র‌্যাবের অভিযান, ভ্রাম্যমান আদালতে ১১ ইট ভাটায় ৭৫ লাখ টাকা জরিমানা আদায় কুষ্টিয়া, ২০ জানুয়ারী’ ২০২১ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে র‌্যাব। ভ্রাম্যমান আদালতে এ পর্যন্ত ১১ টি ইটভাটায় মোট ৭৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে র‌্যাব -১২ এর কুষ্টিয়ার অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামান ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পক্ষ থেকে সহকারী পরিচালক কমল কুমার বর্মণ উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমান আদালত ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় দৌলতপুরের রিফায়েতপুর এলাকার বি.এইচ.এন ব্রীকসের মালিক আসাদুজ্জামানকে ৭ লাখ টাকা, এম.বি.এন ব্রীকসের মালিক ঝুমুর আলীকে ৭ লাখ টাকা, নারায়ণপুরের এ.বি.সি ব্রীকসের মালিক আব্দুস সালামকে ৬ লাখ ৪০ হাজার টাকা, দৌলতপুরের এবিসি ব্রিকসের মালিক আবু বক্কর সিদ্দিক কে ৬ লাখ টাকা, দৌলতপুর হাসপাতাল রোডে এ.এম.বি ব্রীকসের মালিক হাজী ইয়াসিন আলিকে ৮ লাখ টাকা, ডাংমড়কা এলাকার এম.আর.এন ব্রীকসের মালিক মোফাজ্জল হককে ৮ লাখ টাকা, সাদীপুর গ্রামের হুমায়ুন কবিরের এ এল এল সি ব্রীকস ও এল এল বি ব্রীকসকে ১০ লাখ টাকা, ডাংমড়কা এলাকার পলাশ হোসেনের মালিকানাধীন এনবিএল ব্রীকসকে ৮ লাখ, একই এলাকার শরিফুল ইসলামের মালিকানাধীন এইচএলবি ব্রীকসকে ৭ লাখ টাকা, ও ডাংমড়কা এলাকার বি.এস.বি ব্রীকসের মালিক জাহাঙ্গীর হোসেনকে ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় অবৈধ এসব ইটভাটার অংশ বিশেষ ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা আড়াইটার দিকে এ অভিযান অব্যাহত ছিল। র‌্যাব -১২ কুষ্টিয়ার অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামান বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। অবৈধ ইটভাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান বলেন, অনুমোদনহীন ইটভাটাগুলো উচ্ছেদ করা হবে। জাহাঙ্গীর হোসেনকে ৭ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় অবৈধ এসব ইটভাটার অংশ বিশেষ ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা আড়াইটার দিকে এ অভিযান অব্যাহত ছিল। র‌্যাব -১২ কুষ্টিয়ার অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামান বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। অবৈধ ইটভাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান বলেন, অনুমোদনহীন ইটভাটাগুলো উচ্ছেদ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net