March 13, 2026, 3:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

শৈকুপায় রাতভর নির্যাতনের পর তরুণীর গলা কেটে হত্যাচেষ্টা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঝিনাইদহের শৈলকুপায় এক তরুণীকে (২০) রাতভর নির্যাতনের পর গলা কেটে হত্যাচেষ্টা করেছে দুর্বৃত্তরা। তার দুটি আঙ্গুলও কেটে ফেলে তারা। মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নেন শ্বাসনালী কাটা ওই তরুণী।
বুধবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার আউশিয়া গ্রামের খালধার পাড়ার একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর তার কথিত স্বামী হুসাইনসহ কয়েকজন গা ঢাকা দিয়েছেন। তবে, তরুণীর স্বজন ও স্থানীয়দের ধারণা তাকে যৌন নির্যাতনের পর হত্যাচেষ্টা চালানো হয়।
নির্যাতিতার মা জানান, কাউকে না বলে গত ১৪ জানুয়ারি তার মেয়ে বাড়ি থেকে বের হন। তারা জানতে পারেন তরুণী মাগুরার শ্রীপুর উপজেলার চন্ডখালী গ্রামের মৃত শাহাদত বিশ্বাসের ছেলে হুসাইন বিশ্বাসকে বিয়ের পর তার বোনের বাড়িতে অবস্থান করছেন। পরে বুধবার ভোরে মোবাইল আসে তার মেয়েকে গলা কাটা অবস্থায় আউশিয়া গ্রামে পাওয়া গেছে।
ওই তরুণীর দুলাভাই জানান, তার শ্যালিকাকে ১৯ জানুয়ারি রাত ৮টার দিকে স্বামী হুসাইন ঢাকা নিয়ে যাবে বলে বাড়ি থেকে কিছু স্বর্ণালঙ্কার নিয়ে বের হন।
তার অভিযোগ, হয়তো তাকে সারারাত শারীরিক ও যৌন নির্যাতন করে হত্যার চেষ্টা করা হয়েছে।
মৃত্যুর হাত থেকে পালিয়ে আশ্রয় নেয়া বাড়ির মালিক জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তারা নামাজ পড়তে ঘর থেকে বের হলে দেখতে পান একটি মেয়ে গলাতে ওড়না পেঁচানো অস্পষ্ট ভাষায় বাড়িতে খবর দেয়ার কথা বলেন। এ সময় তার পরিবারের সঙ্গে কথা বলে ফরিদপুর মেডিকেলে ভর্তির ব্যবস্থা করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আউশিয়া গ্রামে এক নারীকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net