October 13, 2026, 12:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনায় ১০০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) খুলনাতে ১৬ পাউন্ড ওজনের প্রায় ১০০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করেছে র‍্যাব-৬। এ সময় আটক করা হয় ৩ জনকে। আটকরা হলেন- পাবনার নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার, ইব্রাহিম প্রামাণিকের ছেলে লুৎফর রহমান ও যশোরে রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস।
র‍্যাব-৬ খুলনার উপ-অধিনায়ক মেজর আনিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছয়টি সিল করা বোতলে ১৬ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা।
আটকৃতদের র‍্যাব-৬’র সদর দফতরে আনা হয়েছে। তারা যশোর ও পাবনা এলাকায় বসবাস করেন। জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু তথ্য দিয়েছেন। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net