July 21, 2026, 2:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য

আল জাজিরা’র স্টোরি কাল্পনিক, উদ্ভট টাইপের: মাহবুবউল আলম হানিফ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আল জাজিরা কাল্পনিক একটা রিপোর্ট প্রকাশ করেছে যার সাথে আমাদের প্রধানমন্ত্রী, সরকার বা রাষ্ট্রের সাথে কোন সর্ম্পক নেই। এ রিপোর্ট উদ্ভট টাইপের। সেখানে দেশের বাইরে পলাতক এক আসামিরা কথোপকথন তুলে ধরা হয়েছে। আর হারিছ আহম্মেদ আর সরকারের মধ্যে কোন দূর্নীতির চিত্র সেখানে নেই। সেও পলাতক আসামি। লন্ডনে দন্ডপ্রাপ্ত পলাতক তারেক রহমানের সাথেও তো বিএনপির নেতারা গিয়ে দেখা করেন, কথা বলেন।
হানিফ বলেন, দেশের মধ্যে থেকে ৭১-এর পরাজিত শক্তি এবং হাওয়া ভবনের কর্ণধররা প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে অপ্রচার করে যখন কোন লাভ হয়নি তখন দেশের বাইরে থেকে আল-জাজিরাকে দিয়ে উদ্ভট টাইপের স্টোরি বানিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর ইমেজকে খাটো করার চেষ্টা করা হয়েছে। জনসমর্থনবিহীন বিএনপি এখন দিবাস্বপ্ন দেখছে, তারা মনে করছে ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে। যে কারনে তারা সবসময় ষড়যন্ত্রের পথ খুঁজতে থাকে। আমরা আগেও বলেছি বিএনপি জামায়াতের কোন ক্ষমতা নেই যে এই সরকারের পতন ঘটাবে, সরকারের পতন একমাত্র জনগনই করতে পারে নির্বাচনের মাধ্যমে। এর বাইরে কোনভাবেই সরকারের পতন ঘটানো যাবেনা। বিএনপির এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে নবগঠিত টেলিভিশন ক্যামেরা পারসন অ্যাসোসিয়েশন (টিসিএ)’র নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন। এসময় দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net