June 8, 2026, 11:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে? তিন বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ব্যবধান আড়াই মাস/ পদ্মায় দুই ফেরিঘাট দুর্ঘটনা: একটিতে মৃত্যু, আরেকটিতে রক্ষা—কেন বারবার ঘটছে একই ঘটনা? দৌলতদিয়া ফেরিঘাটে ফের দুর্ঘটনা/ কুষ্টিয়ার যাত্রীবিহীন এসবি পরিবহন নদীতে, বড় ধরনের প্রাণহানি এড়াল মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ সংস্কার নয়, মূল্যবৃদ্ধির পুরনো পথেই নতুন সরকার ১২ মামলায় জামিন, কারামুক্ত ডা. আইভী, সরকারকে ধন্যবাদ, লড়তে চান সিটি নির্বাচনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি

পেঁয়াজের ভাল দাম না পাওয়ায় হতাশ কৃষক 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
কুষ্টিয়ার কুমারখালীতে পেঁয়াজের বাস্পার ফলন হলেও, দাম কম থাকায় লোকসান গুনতে হচ্ছে সাধারণ কৃষকদের। ব্যাংক থেকে ঋণ নিয়ে পিঁয়াজের চাষ করলেও সেই পিঁয়াজ বিক্রি করে ঋণের টাকা পরিশোধতো দূরের কথা নিজেদের সংসার চালাতে কষ্ট হচ্ছে কৃষকদের। উপযুক্ত দাম না পেয়ে পেঁয়াজ চাষের প্রতি অনিহা প্রকাশ করছে চাষীরা।
কৃষকরা জানান, পেয়াজের ফলন ভালো হয়েছে তবে পেঁয়াজ চাষে বীজ, সার, নিরানী, কৃষক মজুরীসহ বিঘাপ্রতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়ে গেছে। আর সেই পেঁয়াজ ঘরে উঠানোর পর বিক্রি করতে পারছেন না ২৫হাজার টাকাতেও। এই অবস্থায় বিঘাপ্রতি প্রায় ৫ থেকে ৮ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। পেঁয়াজ চাষ করে যদি লোকসানের মুখ দেখতে হয় তাহলে পরিশ্রম করে এই ফসল চাষে অনিহা প্রকাশ করেন কৃষকরা। সাধারণ কৃষকদের দাবি পেঁয়াজ চাষে যেই খরচ সেই অনুপাতে পেয়াজের দাম দুইগুন হলে লোকসান থেকে মুক্তি পাবে খেটে খাওয়া সাধারণ কৃষকরা। দাম যদি না বৃদ্ধি করা হয় তাহলে ঋণের বোঝা মাথায় নিয়ে বছরের পর বছর লোকসানের মুখই দেখতে হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে থেকে জানা যায়,  উপজেলায় এ বছর প্রায় ৫হাজার ২০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যেমাত্রা ধরা হয়েছে। আর অর্জিত হয়েছে প্রায় ৫হাজার ২ শ’ ৭০ হেক্টর জমিতে। গতবছরের তুলনায় চলতি বছর পেয়াজের ফলন খুবই ভালো হয়েছে। পেঁয়াজ চাষে যেই খরচ সেই অনুপাতে  দাম দুইগুন করলে লোকসান থেকে রেহাই পাবে কৃষক। আর লাভবান হলে পেঁয়াজ চাষে আরো উৎসাহ বাড়বে কৃষকদের।
কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস জানান, চলতি বছর পেয়াজের ফলন ভালো হলেও কৃষকরা দাম একটু কম। তবে কৃষি কর্মকর্তা হিসেবে কৃষকদের প্রতি একটা পরামর্শ হলো তারা যাতে যেই পেয়াজগুলো সংরক্ষণ করা যায় তা সংরক্ষণ করে রাখে । ২/৩ মাস পর যখন পেয়াজের দাম একটু দাম বৃদ্ধি পাবে তখন বিক্রি করলে এই ঘাটতি কিছুটা কমবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net