March 14, 2026, 7:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

কুষ্টিয়ায় শনাক্তের হার বাড়ছেই, আরো ২ মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসোলেশন সেন্টারে কোভিড-১৯ পজিটিভ হয়ে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে জেলাতে শনাক্তের সংখ্যাও বাড়ছে বলে আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন ৯১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ০৫ শতাংশ।
তার আগের ২৪ ঘণ্টায় ১৯৩টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় ৭১ জন। শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৭৮ শতাংশ।
তার আগের ২৪ ঘণ্টায় ২৩৫টি নমুনা পরীক্ষা থেকে শনাক্ত ছিল ৭৪ জন। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৪৮ শতাংশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ আব্দুল মোমেন জানিয়েছেন, কুষ্টিয়ায় সংক্রমণ ও রোগী ভর্তির সংখ্যা বাড়ছে।
আজ ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ৬৪ জন করোনা রোগী ভর্তি আছেন। আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৭১ জন। এই সময় পর্যন্ত হোম আইসোলেশনে আছেন ৬৮২ জন আগের ২৪ ঘন্টায় ছিল ৬৭১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৫৬২ জন, আগের ২৪ ঘণ্টায় ছিল ৫১৯ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় মোট পাঁচ হাজার ৭৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩২ জন।
সমগ্র আক্রান্তের সংখ্যায় এগিয়ে রয়েছে কুষ্টিয়া পৌরসভা ও এর আশেপাশের এলাকা। এখানে মোট আক্রান্রেত পরিমাণ ৩৪৩৫। মারা গেছে ৭৭ জন। বর্তমানে পৌরসভা ও এর আশেপাশের এলাকায় লকডাউন চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net